বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

উখিয়ার গহীন পাহাড়ে হাতির মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার উখিয়া সংরক্ষিত বনে আজ একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। রক্ত বমি করতে করতে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃত এ পুরুষ হাতিটার বয়স আনুমানিক ৩৫ বছর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উখিয়া উপজেলার জুমছড়ি সংরক্ষিত বনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (দক্ষিণ) মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, উখিয়ার ইনানী পাহাড়ি এলাকা থেকে একটি হাতি রক্ত বমি করতে করতে জুমছড়ি এলাকায় গিয়ে মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে হাতিটি অসুস্থ ছিল।

বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণি সম্পদ কর্মকর্তা ও বন বিভাগের একজন ডাক্তারকে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর সংরক্ষিত বনে একটি হাতির মৃত্যু হয়। একইভাবে ১৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা সংরক্ষিত বনে এবং ২০২৩ সালের ২৭ নভেম্বর দুইটি হাতির মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...