বুধবার, ৭ অক্টোবর ২০২৬

মেডিকেল কর্মচারীকে হত্যাচেষ্টা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি রিমান্ডে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা থানা এলাকায় মেডিকেল কর্মচারী তনিম আব্দুল্লাহ নাহিনকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই দুপুর আড়াইটায় রামপুরা টিভি সেন্টারের সামনে আন্দোলনে অংশ নেন মেডিকেল কর্মচারী তনিম আব্দুল্লাহ নাহিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় তার মা নাজনীন কবির গত ২৬ সেপ্টেম্বর রামপুরা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে জ্যোতিকে গ্রেফতার করে পুলিশ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ রেসিং কারসহ বিভিন্ন ধরনের গাড়ি আমদানির আনা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর...

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচে আবেগঘন বিদায় নিলেন তিনি। ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল যাদুকর লিওনেল...

যুদ্ধোত্তর জাপানের প্রযুক্তিগত জাগরণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে আধুনিক প্রযুক্তি সাম্রাজ্যের শীর্ষে জাপানের...

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি...

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই : সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে ভবিষ্যতে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না...