রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লিভার কেয়ার সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে লিভার কেয়ার সোসাইটির উদ্যোগে এক বর্ণাঢ্য ও হৃদয়গ্রাহী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, সমাজের বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের সম্মানিত সদস্যরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম ক্লাবের এ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তারেক শামস।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এ ইফতার মাহফিলে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘লিভার কেয়ার সোসাইটি জনস্বাস্থ্য উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ সংগঠনের উদ্যোগে লিভার রোগ সচেতনতা ও চিকিৎসা কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি আশাবাদী।’

দোয়া পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে প্রধান অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দীন তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন বিকন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম মাহমুদুল হক।

লিভার কেয়ার সোসাইটি জনস্বাস্থ্যে বিশেষ করে লিভার রোগ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। সংগঠনটি হেপাটাইটিস স্ক্রিনিং, বিনামূল্যে টিকাদান কর্মসূচি, সচেতনতামূলক সেমিনার এবং লিভার রোগীদের সহায়তা প্রদানের কাজ অব্যাহত রেখেছে।

অনুষ্ঠানের শেষে সংগঠনের সফলতা ও আগামীর পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভাপতি ডা. আবদুল্লাহ আল মাহমুদ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...