শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পি কে এস এফ এর প্রোগ্রাম ম্যানেজার জি এম হুমায়ুন আজম এর SDI বিডি ওয়াস প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ,চট্টগ্রাম প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) (বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা। উক্ত সংস্থার আর্থিক সহযোগিতায় সন্দ্বীপে এসডিআই কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তার মধ্যে বাংলাদেশ রুরাল ওয়াটার,স্যানিটেশন এন্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রকল্প সংক্ষেপে বিডি ওয়াস অন্যতম একটি প্রকল্প। সেটির মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে এসেছেন PKSF এর প্রোগ্রাম ম্যানেজার জি এম হুমায়ুন আজম।মাঠ পরিদর্শনের সময় ওনার সঙ্গে ছিলেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন।গত ২ দিন সন্দ্বীপে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর ৬ টি ব্রাঞ্চ অফিসের আওতাধীন মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শন শেষে আজ ১০ মার্চ বিকালে এসডিআই সদর ব্রাঞ্চে সন্দ্বীপের সকল শাখার বিএমদের নিয়ে উক্ত প্রকল্পের কাজের অগ্রগতি ও প্রাপ্ত ফাইন্ডিংস এর আলোকে এক সভায় তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে এসডিআই এর পক্ষ থেকে ওনার সন্মানে ইফতারের আয়োজন করা হয়।

সভায় তিনি বলেন সন্দ্বীপ উপজেলার অনগ্রসর গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরাপদ পানি ব্যবহার, পয়ঃনিষ্কাশনসহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। রোগমুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নির্দিষ্ট কর্ম এলাকায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে লক্ষিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ত্বরান্বিত হবে। তার জন্য নিরাপদ ব্যবস্থাপনা টয়লেট নিশ্চিত করতে হবে, যা হবে দুই ট্যাংকি বিশিষ্ট, তাতে থাকবে পর্যাপ্ত রার্নিং ওয়াটার এবং সে টয়লেট হবে এটাচড বা ঘর সংলগ্ন কোন নিরাপদ জায়গায়।তাহলে নারী, প্রতিবন্ধী ও বৃদ্ধদের জন্য খুবই নিরাপদ ও টেকসই হবে সেটি।পাশাপাশি ওয়াস বিষয়ক ক্যাম্পেইন চলমান থাকতে হবে। আর সে কার্যক্রমে দীর্ঘস্থায়ী করতে হলে এই বছরের টার্গেট অনুয়ায়ী সকল কার্যক্রম ১০০% প্রাক্কলন ব্যায় অনুযায়ী নিশ্চিত করা খুবই জরুরী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...