রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চট্টগ্রামের ২ প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) ওমানের পানজা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মো. সায়মন (২৫) ও রাউজানের মো. জসীম (৪৫)। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে আছে।

রাউজানের ওমান প্রবাসী মো. সাইদ জানান, শনিবার রাত ১২টার দিকে তারা পানির ট্যাংক পরিষ্কারের কাজ করতে যান। প্রথমে সায়মন নিচে নামেন সেই নিচ থেকে ওপরে ওঠে না আসায় পরে জসীম দেখতে যান। তিনিও আরও নিচ থেকে ওপরে ওঠে আসেনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে ট্যাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মো. সায়মনের অনেক স্বপ্ন ছিলো, প্রবাসে টাকাপয়সা আয় করে দেশে একটি বাবা-মায়ের জন্য ঘর করবেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়েনি। দেশের মায়া ত্যাগে করে পরিবারের হাল ধরতে ওমানে আসলেও তাকে যেতে হবে কফিন বন্দি হয়ে। এছাড়াও নিহত মো. জসীম রাউজানে বসবাস করলেও তার নিজ বাড়ি বরিশাল বলে তিনি জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...