শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রক্তছড়ি খাল খননের উদ্বোধন

উপকৃত হবে হাজারো কৃষক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ির হারুয়ালছড়িতে রক্তছড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক এটি উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, রক্তছড়ি খাল খননের ফলে কৃষির সাথে সম্পর্কিত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। বিএডিসি কৃষি পদ্ধতি ও কৃষকের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

পরে তিনি পাইন্দং হেদায়েতুল ইসলাম মাদ্রাসাতে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট বিপনন এর আওতায় কৃষি বিপনন অধিদপ্তরের উদ্যেক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএডিসির নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনী, এসএসিপি’র কম্পোনেন্ট ডিরেক্টর রেজাউর রহমান ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, বিএডিসি’র সহকারী প্রকৌশলী তমাল দাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী প্রমুখ। সংশ্লিস্ট বিএডিসি সেকশন অফিসার দীপায়ণ চাকমা জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখননের কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানদি আর্থ কনস্ট্রাকশন। তিন কিলোমিটার দীর্ঘ এ খালের খননকাজ শেষ হলে সেচের পানি সরবরাহ স্বাভাবিক হবে। আশপাশের এলাকার প্রায় ২ হাজার একর কৃষিজমি চাষের আওতায় আসবে। নাথ পাড়া, সরকার পাড়া, আলী মিয়াজীর বাড়ি সহ ৪নং ও ৫ নং ওয়ার্ড বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পাবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...