শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম এর নবীনবরণ ও ইফতার মাহফিল

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’স ফোরাম এর ২০২৪-২৫ সেশন এর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও ইফতার মাহফিল অনষ্ঠিত হয়েছে। ৭ মার্চ শুক্রবার বেলা ৪ ঘটিকায় নগরীর হালিশহরে অবস্থিত জেফি কনভেনশন সেন্টারে উক্ত নবীনবরণ ও ইফতার মাহফিল অনষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক মেহরাব হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান নিশাদ এর সঞ্চালনায় এতে অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এর কৃতিসম্তান ও চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট এর সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ সন্তান ও চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্ট এর সাবেক চিফ ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার স্বপন দত্ত, সন্দ্বীপ এর সন্তান ও চট্টগ্রাম মহিলা পলিটেকনিক কম্পিটার ডিপার্টমেন্ট এর চিফ ইনসট্রাক্টর ইঞ্জিনিয়ার এস এম হামিদুল হক, এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার লায়ন মো মোমেন, ইঞ্জিনিয়ার মোক্তাদের মাওলা রিপন, এসিস্টেন্ড ম্যানেজার পিএসপি গ্রুফ, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, এসিস্টেন্ড ইঞ্জিনিয়ার, এলজিইডি, সিতাকুন্ড পৌরসভা, ইঞ্জিনিয়ার মাইনউদ্দীন, সাবেক উপদেষ্টা জহির উদ্দীন বাবর, ইঞ্জিনিয়ার আবুতাহের,এস আলম গ্রুফের ডেপুটি ম্যানেজার আব্দুল মুকিম, সন্দ্বীপ বদরশাহ সাইন্স এন্ড টেকনোলজি এর নির্বাহী পরিচালক মাহবুব মাওলা, সন্দ্বীপ কাটগর গোলাম নবী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শামিম বক্তিয়ার, সংগঠনের বিওডি কমিটির সদস্য নাছির উদ্দীন সাকিব আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবদুর রহমান আরমান,নাহিম উদ্দীন নিলয় সহ সন্দ্বীপ এর বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ। এছাড়া টেলিকনফারেন্স এ যুক্ত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠা কালিন সভাপতি জুয়েল আফসার রাইহান।

উক্ত নবীনবরণ ও ইফতার মাহফিলে বক্তারা দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন এবং নবীনরা ভবিষ্যতে নিজেদের দক্ষ ইঞ্জিনিয়ার ও মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলবে বলে আশা ব্যাক্ত করেন। সভাপতির বক্তব্যে সংগঠনের আহবায়ক মেহরাব হোসেন সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে তার সংগঠন কাজ করে যাবে বলে আশা ব্যাক্ত করেন এবং সন্দ্বীপ এর জনপ্রতিনিধিদের কাছে কারিগরি শিক্ষার প্রসারে সন্দ্বীপে একটি কারগরি গবেষণা কেন্দ্র স্থাপনের আহবান জানান। উল্যেখ্য ২০১৩ সালে কয়েকজন স্বপ্নবাজ তরুণ এর হাতে গড়ে উঠা এই সংগঠন সন্দ্বীপের কারিগরি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...