বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে ট্রাক সেল কর্মসূচি শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় টিসিবির ডিলারদের মাধ্যমে আজ জেলা শহরের ৫টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে টিসিবি ট্রাক সেল পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে ।

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহরের ৫টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে ট্রাক সেল পণ্য বিক্রয় কার্যক্রম সম্পর্কে জেলা প্রশাসক মো: হাবিব উল্ল্যাহ বাসসকে বলেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ ক্রেতাদের হাতের নাগালের মধ্যে রাখতে আজ ৫মার্চ বুধবার সকাল ১০টা থেকে শহরের ৫টি পয়েন্টে ট্রাক সেল পণ্য বিক্রি শুরু হয়েছে।

প্রাথমিকভাবে শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনি এলাকা,কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, শহীদ আব্দুল আলী মাঠ, আনন্দ বিহার এলাকা ও তবলছড়ি এডিসি হিল এলাকায় এ ট্রাক সেল কার্যক্রম শুরু হয়। প্রতিটি পয়েন্টে ৪শ’ জন ভোক্তা এনআইডি বা টিসিবি কার্ড ছাড়াই নির্ধারিত পণ্য ক্রয় করতে পারবেন।

জেলাপ্রশাসক আরো জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে চালু হওয়া ‘টিসিবির ট্রাকসেলের এ বিশেষ কর্মসূচি ৫মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চলমান থাকবে।

শহরের বিভিন্ন এলাকায় ট্রাক সেল পয়েন্ট থেকে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে দেখা গেছে। এ কার্যক্রমের মাধ্যমে বাজার দর থেকে প্রায় অর্ধেক দামে পণ্য ক্রয় করতে পারায় খুশি সাধারণ মানুষ।

ট্রাক সেল কার্যক্রমে একজন ভোক্তা ৪৫০ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা ক্রয় করতে পারবেন।

ভোক্তাদের চাহিদা বিবেচনা করে বিক্রয় পয়েন্ট আরো ১৫টি স্থানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিযেছেন জেলাপ্রশাসক।

ট্রাক সেল ছাড়াও সরকারীভাবে রাঙ্গামাটিতে ন্যায্যমূল্যে ওএমএস ও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...