শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে প্রবাসী সোয়েব ইয়াকুব ডালেস ও আলাউদ্দীন এর উদ্যোগে ৪র্থ বারের মতো  ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন

 বাদল রায় স্বাধীন,সন্দ্বীপ, চট্টগ্রাম প্রতিনিধি 
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে ইউকে বলটন প্রবাসী সোয়েব ইয়াকুব ডালেস এবং মোঃ আলাউদ্দীন এর যৌথ উদ্যোগে চতুর্থবারের  মতো দুঃস্থ,অসহায় এবং হতদরিদ্র ৩শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।সাবেক লন্ডন প্রবাসী মোঃ জসিম উদ্দিন এর সার্বিক  তত্বাবধানে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

৩ মার্চ সকাল ১০টার সময় সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের হীরাকাজির বাড়ি প্রাঙ্গনে উক্ত ইফতার সামগ্রী বিতরন খুবই সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে।ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা ৯ নং ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল মাওলা, বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদিন বাকের,  পৌরসভা ৯ নং ওয়ার্ডের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত বিএনপি নেতা মোঃ সেলিম ও বিএনপি নেতা আফলাতুন হেলাল।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  পৌরসভা স্বেচ্ছাসেবক দল ৯ নং ওয়ার্ডের সভাপতি  মানজাহারুল ইসলাম খোকন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মির্জা আনোায়ার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভার পুর্বে কোরআন থেকে তিলওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়।আয়োজকরা জানান ৩শ পরিবারের মাঝে প্রতিজনকে বিতরনকৃত ইফতার সামগ্রীর মুল্যমান প্রায় তিন হাজার টাকা। যা দিয়ে একটি পরিবারে বাকী রমজানের দিনগুলো অনায়াসে ইফতার সম্পন্ন করতে পারবে। আলোচনা সভায় বক্তারা বলেন একজন ভারতীয় নাগরিক সোহেব ইয়াকুব ডালেস ও অন্যজন রহমতপুর হীরাকাজির বাড়ির গর্বিত সন্তান মোঃ আলাউদ্দীন এর যৌথ উদ্যোগে যে মহতী কাজ করছে সে জন্য আমরা স্রষ্টার দরবারে তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।প্রবাসে তাদের শ্রমে ঘামে উপার্জিত টাকার অংশ থেকে  যারা আজ এই উপহার সামগ্রী পেয়েছেন তারা রোজা রেখে নামাযের সময় ওনাদের জন্য দোয়া করবেন। সে দোয়ায় ওনাদের পরিবারের সকলের সুখ সমৃদ্ধি যাতে বৃদ্ধি পায় এবং আরো বেশী পরিসরে সহযোগিতা তারা করতে পারেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...