রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লামায় গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর

মো. নুরুল করিম আরমান, লামা ( বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় গাড়ি থেকে ছিটকে পড়ে মো. কামাল হোসেন (৪৫) নামের এক শারিরীক প্রতিবন্ধী নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি নকসাঝিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। কামাল হোসেন লামা পৌরসভা এলাকার পশ্চিম রাজবাড়ী গ্রামের বাসিন্দা মৃত হাছান আলীর ছেলে। নিহত কামাল হোসেনের লাশ ময়নাতদন্ত ছাড়া শনিবার দুপুরে দাপন করা হয়।
সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে প্রতিবন্ধী কামাল হোসেন ট্রাক্টর যোগে রাজবাড়ি থেকে নকসারঝিরিস্থ বাগানে যাচ্ছিলেন। গাড়িটি নকসারঝিরি নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে কামাল হোসেন ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আহত কামাল হোসেনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কামাল হোসেনকে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এরপর স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আহত কামাল হোসেন মারা যান।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

সর্বশেষ

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...