শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের ভালবাসার উপহার পেলেন ৬শত পরিবার

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র রমজান উপলক্ষে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের ভালবাসার উপহার পেলেন রোজাদারদের পাশাপশি হিন্দু, বৌদ্ধসহ ৬ শতাধিক পরিবার। ১ মার্চ (শনিবার) রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে শেখ পাড়া গ্রামের শেখ টাওয়ার চত্বরে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা পরিচালক ওমান প্রবাসী শ্রেষ্ঠ তরুণ করদাতা সিআইপি শেখ নবীর অর্থায়নে সাড়ে তিন শত পরিবারকে ২৫ কেজি করে চালের বস্তা, আড়াই শত পরিবারকে ৫ কেজি করে চাল, ১২০ পরিবারকে এক কেজি করে গরুর মাংস, এতিমখানা ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের নগদ অর্থপ্রদান করা হয়। এইদিন সকাল ১০ টায় আলেম, হাফেজ ও হেফজখানার শিক্ষার্থীদের সাথে নিয়ে এই চাল, মাংস ও টাকা বিতরণের কর্মসূচীর সূচনা করেন সিআইপি শেখ নবী।

এই সময় উপস্থিত ছিলেন মো. মাসুদ, মো. সায়েম, শেখ নওশেদ, শেখ নিহাত, মাহবুব আলম, ইলিয়াস তালুকদার, মেহেরুজ্জামান চৌধুরী, কামরুল হাসান তালুকদার জনি, সাইফু চৌধুরী, মাওলানা মঞ্জুর আলম, হাফেজ মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা আব্দুস ছালাম মুনিরী, মাওলানা মুহাম্মদ ফারুক। এতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন আহম্মাদী। পরে পাহাড়তলী ইউনিয়ন শেখপাড়া, খানপাড়া, ঊনসত্তরপাড়া, মহামুনি বড়ুয়াপাড়া সহ আশেপাশের এলাকার অসহায় পরিবার, রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালকসহ নানা শ্রমজীবি মানুষের মাঝে চালের বস্তা তুলে দেওয়া হয়। উল্লেখ্য, সিআইপি শেখ ফাউন্ডেশন পক্ষ হতে বিগত এক দশক ধরে রমজানে ইফতার সামগ্রী বিতরণ, অসহায়- দুস্তদের আর্থিক সহায়তা, বিবাহ, শিক্ষা, চিকিৎসা সহয়তা প্রদান, জনসেবা মূলক সরকারি প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। এছাড়াও বিগত করোনাকালিন হতে শুরু করে প্রতিবছর রমজন ছাড়াও দূর্যোগ কালিন চালের বস্তা বিতরণ করে আসছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...