সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারী ও যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজি(অটোরিকশা)- টমটমের মুখোমুখি সংঘর্ষে রেহেনা আক্তার তানিয়া(২৪) নামের এক নারী ও মোহাম্মদ পারভেজ(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে উপজেলার নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী রেহেনা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে ও নিহত মোহাম্মদ পারভেজ নারায়ণহাট ইউপির ৪ নং ওয়ার্ডেস্থ দক্ষিণ জুজখোলা গ্রামের মোহাম্মদ ইউচুপের পুত্র। এছাড়া কাজলী দাশ (৫০) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজম রোডের মাথা এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সিএনজি অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার রেহেনা আক্তার তানিয়াকে মৃত ঘোষণা করেন। পরবর্তী হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া মোহাম্মদ পারভেজের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলতাপ।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...