মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাদক সেবনের দায়ে চুয়েটের চার শিক্ষার্থী ২ বছরের জন্য বহিষ্কার

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র হলে মাদক সেবন ও নিজ অধিকারে মাদক রাখার দায়ে চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া তাদের বিরুদ্ধে আরো শাস্তির ব্যবস্থা নেওয়া হবে না কেন তার কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। 

২৫ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত চারটি পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীদের তিনজন পুরকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং একজন যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এরা হলেন ইমিতিয়াজ আহমেদ, পরভেজ রেজা খান, সৈয়দ শাহরিয়ার ইসলাম লামুন ও মোহাম্মদ মাহিদ হোসেন। জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৩ শে ফেব্রুয়ারি (রবিবার) রাত ৮টা ৪০ মিনিটে চুয়েটের শহীদ মোহাম্মদ শাহ হলের ৪০২ নম্বর কক্ষে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের অভিযান চলাকালে চারজন শিক্ষার্থী ও দুই জন ক্যান্টিন বয়কে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়। পরে কক্ষটি তল্লাশি করে আনুমানিক ২০ গ্রাম গাঁজা ও ৫০০ মি.লি. মদ পাওয়া যায়। দুইজন ক্যান্টিন বয়কে জিজ্ঞাসা করা হলে তাঁরা উক্ত শিক্ষার্থীদের মাদক সরবরাহের বিষয়টি স্বীকার করে। শিক্ষার্থীদের মোবাইল ফোনসমূহ জব্দ করা হলে এবং কল লিস্ট চেক করা হলে ক্যান্টিন বয়ের সাথে ফোনালাপের সত্যতা পাওয়া যায়। শুক্কুর নামের এক ক্যান্টিন বয়ের মোবাইল ফোন তল্লাশি করে চার শিক্ষার্থীকে ৪০২ নম্বর কক্ষে বসে মদ পানের ভিডিও পাওয়া যায়। এ ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততা থাকায় তাদেরকে গাঁজা ও মদ সেবন এবং এসব মাদকদ্রব্য নিজ অধিকারে রাখার জন্য অভিযুক্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ঘটনায় হল প্রভোস্টদের লিখিত অভিযোগ ও জব্দকৃত আলামতের ভিত্তিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৮৩ তম জরুরি সভায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদক প্রতিরোধ নীতিমালা-২০১৬ এর বিধি অনুযায়ী তাদেরকে সব একাডেমিক কার্যক্রম থেকে দুই বছরের বহিষ্কার ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হলো। এছাড়াও উল্লেখ করা হয়, এ ঘটনায় স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটি সবদিক বিবেচনা করে ন্যূনতম শাস্তি প্রদান করেছে। মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালার বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে আরও কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে ১১ মার্চের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যেকোন উপায়ে মাদক নির্মূলে আমরা সচেষ্ট রয়েছি। শহীদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্টগণ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের মাদকসহ আটক করেছেন। পরে তাদের বিরুদ্ধে আনীত এ অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বনিম্ন শাস্তিস্বরূপ তাদেরকে এ শাস্তি প্রদান করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...