সোমবার, ১৫ জুন ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ব্যবসায়ী হাজী শামসুল আলম মৃত্যু

 রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বানিয়াছের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শামসুল আলম (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ২৩ ফেব্রুয়ারী (রবিবার ) বাংলাদেশ সময় সাড়ে ১১ টার দিকে আবুধাবীর মাফরাক তথা শেখ বুথ হসপিটালে অসুস্থ জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মরহুমের ছোট ভাই ইউএই প্রবাসী, রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম এর স্ট্যান্ডিং কমিটি ফর পাবলিক ইমেজের চেয়ারম্যান, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)’র সিনিয়র সহ সভাপতি রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বেশ কয়দিন ধরে হার্ট, কিডনিসহ নানান শারিরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। আগামী রবিবার তার মরদেহ দেশে আনার প্রক্রিয়াধিন রয়েছে। সেইদিন বেলা দুই টায় স্থানীয় মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তিনি আরো জানান, বিগত ৩৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসের কর্মজীবনে নানান ব্যবসায়ে জড়িত ছিলেন। নিহত হাজী শামসুল আলম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরা মিয়া সওদাগরের ছেলে। বানিয়াসের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিনের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অনেক গুণীগ্রাহী রেখে যান। প্রবাসী ব্যবসায়ী সাংবাদিক রোটারিয়ান নাছিম উদ্দিন আকাশের মৃত্যুতে রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম পরিবার ও রাউজান প্রেস ক্লাবের পক্ষ হতে শোক জ্ঞাপন করা হয়। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...