শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মায়ের চিকিৎসা করে ফেরার পথে ট্রাক চাপায় রাউজানে অটোরিক্সা যাত্রী এক নারীর মৃত্যু

 গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে মায়ের চিকিৎসা করে ফেরার পথে বালুবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ছুনু বড়ুয়া (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ আরো ৩জন আহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সম্মুখে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত ছুনু বড়ুয়া (৪৫) রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গোদারপাড় গ্রামের মৃত বীর মোহন বড়ুয়া মেয়ে।

আহতরা হলেন নিহত ছুনু বড়ুয়া মা দিপালী বড়ুয়া(৭০), ছোট বোন বর্ণা বড়ুয়া (৪০) ও অটোরিকশা চালক মন্টু বড়ুয়া (৪২)। ঘটনার প্রত্যক্ষদর্শী অপর অটোরিকশা চালক মো. হানিফ বলেন, নগরীর সেদিক আসা একটি অটোরিকশা রাতের আঁধারে একটি ভ্যান গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান গাড়িটি সড়কের পাশে বিলে পড়ে যায় এবং অটোরিকশাটি সড়কের মধ্যে ঘুরে যায়। এমতাবস্থায় নোয়াপাড়ামুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা ট্রাকটিকে ধাওয়া করে পথেরহাটের চৌরাস্তার মুখে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি। এদিকে আমি আমার অটোরিকশার যাত্রীদের নামিয়ে দিয়ে আহতদের উদ্ধার করে পথেরহাটে পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে ছুনু বড়ুয়া নামের একনারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতের স্বজনরা জানান, নগরীর ইবনে সিনা হাসপাতালে মা দিপালী বড়ুয়ার চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে তারা এই দূর্ঘটনায় পতিত হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...