সোমবার, ১৫ জুন ২০২৬

সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে পৌরসভা বিএনপি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশারফ হোসেন।

সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বশার।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য(দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি নেতা ইন্জিনিয়ার বেলায়েত হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জামসিদুর রহমান,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আজমত আলী বাহাদুর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য আনোয়ার হোসেন,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক যথাক্রমে মাহবুবুল আলম শিমুল,মোঃ মাঈন উদ্দিন,সাবেক কমিশনার নাজিম উদ্দিন,সাইফুর রহমান শামীম,যুবদল নেতা আফচার হোসেন,স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুদ্দিন শামীম সহ আরো অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন আজকে প্রতিটি বিএনপি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। এই আনন্দ সারাদেশের লাখো কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ, পুরো বাংলাদেশের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম-খুনে জর্জরিত ছিলো, এখন সে সংকট কেটে গেছে, তাই এখন দল পুনর্গঠন করতে হবে। আমরা যদি দল পুনর্গঠন করতে পারি তাহলে আশা করি জনগণের সমর্থন পাবো। দল যত দ্রুত পুনর্গঠন করতে পারবো রাষ্ট্র তত দ্রুত মেরামত করতে পারবো। তবে অহেতুক যারা অন্য দলের লেজুরবৃত্তি করতো তাদের সংযুক্ত করা যাবেনা। কেউ তেমন করলে তার দায়ভার নিতে হবে।

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...