সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট কর্তৃক পরিচালিত শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১১ ফ্রেব্রয়ারী সুয়াবিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের(ফকির) সভাপতিত্বে মাদরাসার শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ আসিফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আবদুস সালাম ,সাবেক কাউন্সিলর মুহাম্মদ জয়নাল আবেদীন, সুয়াবিল দায়রা সভাপতি মোহাম্মদ শাহজান উদ্দিন শান্ত ,অভিভাবক সদস্য মুহাম্মদ সরওয়ার কামাল, মুহাম্মদ আজম, মুহাম্মদ জিয়াউর রহমান, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ হামিদুল মুহাম্মদ ফুল মিয়া, মুহাম্মদ শুক্কুর সওদাগর,মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ আবছার,জনাব মুহাম্মদ জসিম, এসময় বক্তারা বলেন, জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সুয়াবিল দায়রা শাখা দরিদ্র বিমোচনে সেসব কাজ দুস্থসেবা কার্যক্রম করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
সমাজ বিনির্মাণে এলাকার অসচ্ছল মানুষের সেবা মাওলা হুজুর হযরত সৈয়দ হাসান (ম.) কেবলা কাবার দীক্ষা। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ। এতে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ টিপু, মুহাম্মদ মাহবুল আলম, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ শাহাবুদ্দিন, মুহাম্মদ মুক্তার ও শাহাদাৎ হোসেন বাবলু।

