বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পেটে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা, এয়ারপোর্টে আটক ২ নারী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার বিমানবন্দরে থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

তাদের পেট থেকে এক্স-রের মাধ্যমে নিশ্চিত হয়ে ইয়াবাসহ তাদের আটক করে বলে জানায় ডিএনসি। বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এমন ঘটনা ঘটে।

আটককৃত ওই দুই নারী হলেন, টেকনাফের হ্নীলার জিম্মনখলী এলাকার উম্মে জমিলা (২৪) ও একই এলাকার উম্মে হাবিবা (১৮)। তারা সম্পর্কে একে অপরের আপন বোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা দিদারুল আলম বলেন, ইয়াবা পাচারের উদ্দেশ্যে টেকনাফ উপজেলার হ্নীলা থেকে উম্মে হাবিবা ও বোন উম্মে জমিলা তাঁর স্বামীর শেখানো কৌশলে পেটে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের আটক করেন ডিএনসি।

জিজ্ঞাসাবাদে আটককৃত জমিলার পেটে ২ হাজার ইয়াবা এবং তার বোন হাবিবার পেটে ২ হাজার পিচ ইয়াবা বহন করে বলে স্বীকার করেন দু’জন। যা এক্স-রের মাধ্যমে নিশ্চিত হন ডিএনসি। প্রাথমিকভাবে জামিলার পেট থেকে ১ হাজার ও তাঁর বোনের পেট থেকে ৭’শ ইয়াবা উদ্ধার কর ডিএনসি।

ডিএনসির কর্মকর্তা দিদারুল আরো বলেন, জামিলা ও হাবিবাকে ইয়াবাসহ আটকের জন্য কৌশলগত কারণে জমিলার স্বামীকে ঢাকা যেতে সুযোগ করে দেন৷ পরবর্তীতে তাঁকেও ঢাকা থেকে আটক করেছেন বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল...

সর্বশেষ

আঙ্গুলের চোটে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে...

অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে...

ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসি : সিইসি

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়,...

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে  জাপানের বিশ্বখ্যাত পোশাক...

রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে অস্ত্রের মুখে...