মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাটহাজারীকে “কৃষকের হাট” ও পৌর তথ্যসেবা কেন্দ্র  উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক 

হাটহাজারী প্রতিনিধ
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ফিতা কেটে হাটহাজারী পৌরসভায় ‘কৃষকের হাট’ ও পৌরসভা তথা কেন্দ্র উদ্বোধন করেছেন।
গত  সোমবার  (১০ফেব্রুয়ারী)   বিকালে পৌরসভার কাচারী সড়কস্থ বক্স কালভার্ট এলাকায় এ হাটের উদ্বোধন করেন তিনি। তাছাড়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার তথ্য  কেন্দ্র উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত “কৃষকের হাট” নামক ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্রটি করা হয়েছে মূলত কৃষকের জন্য। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বিক্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারবেন এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ( সবজি) বাজার দরের চেয়ে কম মূল্যে ক্রয় করতে পারবেন। এখানে কোন তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্য মূল্য পাবেন, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পারবেন ভোক্তারা ও তাজা সবজি সহজে ক্রয় করতে পারবেন । এখানে মূল্য তালিকা টানানো থাকবে। এতে ক্রেতাগণ মূল্য তালিকা দেখেই কৃষকের উৎপাদিত পণ্যগুলো ক্রয় করতে পারবেন। এই হাট প্রথম দিনেই স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্য ন্যায্য মুল্যে ক্রয়-বিক্রয় করতে পারেন সে লক্ষ্যেই এ হাটের উদ্বোধন করা হয়েছে। চাহিদা সাপেক্ষে পৌরসভার আরও কয়েকটি স্থানে এবং বিভিন্ন উপজেলায় এই ‘কৃষকের হাট’ বিক্রয় কেন্দ্রের কার্যক্রম পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে। আবার এ হাটে ঠিক দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য ছদ্মবেশে প্রশাসনের লোকও নিয়োজিত থাকবে।এসময় সময় জেলা প্রশসকের কার্যালয়ের  সহকারী কমিশনারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম  জিন্নাত সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, পৌর নির্বাহী প্রকৈশলী মো. বেলাল আহম্মদ খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণমাধ্যমকর্মী  ও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে তিনি পৌরসভার এগার মাইলস্থ বনজদ্রব্য পরীক্ষন ফাঁড়ি  সংলগ্ন হাটহাজারী-অক্সিজেন সড়কের পৌরসভার সীমানা গেইট এবং পরে পৌরসভার কার্যালয়ের  তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন।পরে জেলা প্রশাসক ফরহাদাবাদ শিশু পরিবার পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...