শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’র উদ্বোধন

গাজী জয়নাল আবেদীন, রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের মফস্বল শহর রাউজানে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে  বিশেষ প্রযুক্তির আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলেন ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’।
গত শুক্রবার বেলা ৩ টায় রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় হাসপাতালটির উদ্বোধন হয়।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই হাসপাতালের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকোমল বড়ুয়া। হাসপাতালের পরিচালক মৃণালকান্তি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, প্রকৌশলর তীর্থংকর বড়ুয়া, হাসপাতালের এডমিন আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি প্রেসিডেন্ট প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, কেন্দ্রীয় জিয়া মঞ্চ ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব ওয়াকিল আহমেদ তালুকদার, মকবুল টাওয়ারের স্বত্বাধিকারী মো: আবদুল হক , ম্যানেজিং পার্টনার মোহাম্মদ মোস্তফা প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র সন্নিকটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ধারে দিন-রাত ২৪ ঘন্টা  উন্নতমানের প্রযুক্তিসম্পন্ন সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য ১০টি বিভাগ নিয়ে চালু হতে যাওয়া এই হাসপাতালের বিশেষত্ব স্বাস্থ্যসেবা  হলো প্রসুতির জন্য গাইনী বিভাগ, নবজাতক শিশু ও এনআইসিও বিভাগ, ডায়াবেটিক ফুট কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও রয়েছে চক্ষু বিভাগ, নাক-কান-গলারোগ বিভাগ, মেডিসিন, নিউরোমেডিসিন বিভাগ, হৃদরোগ, দন্ত চিকিৎসা সেবা, ওটিসহ অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা। হাসপাতালে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানে ইমারজেন্সি বিভাগ ছাড়াও  রয়েছে পুরুষের জন্য ১৫ টি, মহিলার জন্য ১৫টি সাধারণ বেড, ৫টি এসি, ৫টি ননএসি কেবিন ও শিশুদের জন্য ১০টি স্পেশাল চাইল্ড নিউবর্ন ইউনিট । হাসপাতালটি উদ্বোধনের পর রাউজান-রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবানসহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করণে একটি মাইলফলক রচিত হবে মনে করেন স্থানীয়রা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...