বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীতে এ ঘটনা ঘটেছে। আটক ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকন (২৫) পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক। সে গত বৃহস্পতিবার বিদেশ থেকে দেশে আসে। ৫ বছর আগে আরব আমিরাত পাড়ি দিয়েছিলো। স্থানীয়দের অভিযোগ, সে বিদেশ থেকে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলো। এনিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেয়। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরওয়ার বলেন, ছাত্র লীগ কর্মী ফরহাদুল আলম রোকনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
