শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

খুলনাকে কাঁদিয়ে বিপিএলের ফাইনালে চিটাগং কিংস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শেষ ওভারের রোমাঞ্চে বিপিএলের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগং কিংস।

আগামী ৭ ফেব্রুয়ারি মেগা ফাইনালে চিটাগংয়ের সঙ্গী তামিমের ফরচুন বরিশাল।

শেষ বলে জয়ের জন্য চিটাগংয়ের প্রয়োজন ছিল ৪ রান। ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা ব্যাটিংটাই করেন আলিস আল ইসলাম। তার ৭ বলে ১৭ রানের ক্যামিওতে ফাইনাল হাতছাড়া হয় মিরাজদের।

প্রায় ১২ বছরের বিরতির পর চলতি আসরে বিপিএলে ফিরেছে চিটাগং কিংস। ২০১৩ সালে সবশেষ অংশ নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেবার ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের কাছে ৪৩ রানে হেরেছিল মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল। মিথুনদের সামনে সুযোগ এবার সেই আক্ষেপ মেটানোর।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চিটাগং। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৭ রান করেন খাজা নাফে। খুলনার হয়ে ৩ উইকেট নেন হাসান মাহমুদ।

মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরেন পারভেজ হোসেন ইমন। ৬ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে। এরপর দলীয় ৩৫ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার গ্রাহাম ক্লার্ক। ৪ বলে ৪ রান আসে তার ব্যাট থেকে।

এরপর খাজা নাফে ও হুসাইন তালাত মিলে গড়েন ৪৮ বলে ৭০ জুটি। এই জুটিতেই জয়ের ভিত গড়ে দলটি। দলীয় ১১৭ রানের মাথায় ফেরেন নাফে। আউটের আগে করেন ৪৬ বলে ৫৭ রান। তখনও ম্যাচে ছিল চিটাগং। তবে, দ্রুতই বেশ কিছু উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগং। তবে, লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়ে চিটাগং।

এর আগে, ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ১০ রানের মাথায় ফেরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ বলে মাত্র ২ রান আসে তার ব্যাট থেকে। এরপর আরেক ব্যাটার অ্যালেক্স রস ব্যাট হাতে নিজেকে প্রমাণে ব্যর্থ। মিরাজের সমান ৬ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি।

শুরুতে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে খুলনা। ওপেনার মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেন মিলে দলের বিপর্যয় সামালের চেষ্টা করেন। আফিফের বিদায়ে সেই জুটিও বড় হয়নি। ১৪ বলে ৮ রান করেন আফিফ। আর নাঈম ফেরেন ২২ বলে ১৯ করে। ৪২ রানে চতুর্থ উইকেট হারিয়ে ফেলা খুলনা ঘুঁরে দাঁড়ায় হেটমায়ার ও অঙ্কনের ব্যাটে।

এই দুই ব্যাটার মিলে রানের গতি সচল রাখার পাশাপাশি লড়াকু সংগ্রহের দিকে মনোযোগ দেন। ৪৩ বলে গড়েন ৫০ রানের জুটি। তাতেই বিপর্যয় কাটিয়ে ম্যাচে ফেরেন দলটি। ব্যক্তিগত ৩৮ রানের মাথায় একবার জীবন পান অঙ্কন। উইকেটের আরেক প্রান্তে থাকা হেটমায়ার ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন। শেষমেশ ৩২ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন অঙ্কন। তার বিদায়ে ভাঙে ৪৯ বলে ৭৩ রানের জুটি।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...