শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ‘ফ্লাওয়ার ফেস্ট’ এর ‘গালা নাইট’ কনসার্ট ৬ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্ট অনুষ্ঠিত হবে। এ দিন সন্ধ্যায় গানে গানে উৎসব রঙিন করে তুলবেন নগর বাউল জেমস। দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে যাচ্ছেন আন্তর্জাতিক এই রক তারকা। এছাড়াও পারফর্ম করবেন সময়ের জনপ্রিয় আরও সাতটি ব্যান্ড। দুপুর থেকেই শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রাম ফুল উৎসবের ‘গালা নাইট কনসার্ট’ আয়োজন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের ফৌজদারহাটে অবস্থিত ডিসি পার্কে আমরা গেল ৪ জানুয়ারি থেকে ফুল উৎসবের যাত্রা শুরু করেছিলাম। এ উৎসবের সমাপনী অনুষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘গালা নাইট কনসার্টের’ আয়োজন করতে যাচ্ছি। মাসব্যাপী এত বড় কর্মযজ্ঞ আপনাদের এবং চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি জানান, ‘গালা নাইট কনসার্টে’ নিরাপত্তার জন্য ১ হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, তিরন্দাজ, লালন, সোলস, আর্টসেল, শিরোনামহীন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল পারফরম্যান্স করবেন।

জেলা প্রশাসক বলেন, এম এ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এরমধ্যে ১৫ হাজার মাঠে এবং ২০ হাজার গ্যালারিতে থাকবে।

ফ্রি কনসার্ট আয়োজনের চিন্তা ছিল জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমাদের মূল আকর্ষণ জেমস বলেছেন তিনি ফ্রি কনসার্ট করবেন না। তাই আমরা টিকিটের ব্যবস্থা রেখেছি। মাঠের টিকিটের প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা আর গ্যালারিতে ৩০০ টাকা রাখা হয়েছে।

আগামী ৬ ফেব্রুয়ারি দুপুর থেকে এম এ আজিজ স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়া হবে। প্রথমে আমাদের যারা লোকাল গায়কেরা আছেন তারা গান পরিবেশ করবেন। এরপর ধাপে ধাপে বিভিন্ন ব্র্যান্ড শিল্পীরা গান পরিবেশন করবেন। আমরা আশা করছি আমাদের মূল গায়ক জেমস রাত ৯ টা বা সাড়ে ৯ টায় মঞ্চে উঠবেন।

স্টেডিয়ামের ভেতরে আমরা কিছু স্টল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখবো। যাতে দর্শকদের কোন সমস্যা না হয়। এছাড়া কাজীর দেউড়ি মোড়ে একটি এলইডি স্কিনের ব্যবস্থা থাকবে। যাতে বাহিরের দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...