শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা সর্বোচ্চ শনাক্ত ১৩১০ জনের, মৃত্যু ১৮

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে গত ২৪ ১ হাজার ৩১০ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৫২১ জন। এদিন মারা গেছেন ১৮ জন।
সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৮৯টি। নতুন আক্রান্তদের মধ্যে ৮৩৩ জন নগর এলাকার এবং ৪৭৭ জন উপজেলা এলাকার বাসিন্দা।
উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ আনোয়ারায়, ৬৭ জন। এ ছাড়া বোয়ালখালী উপজেলায় ৬৫ জন, হাটহাজারী উপজেলায় ৫৯ জন, পটিয়া উপজেলায় ৫৭ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিদিনই সংক্রমণের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এতেই বোঝা যায় টেস্ট বেশি হলে সংক্রমণের পরিমাণও বাড়ছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ- স্বাস্থ্যবিধি মেনে চলুন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...