চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৭ ব্যক্তিকে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দিনগত রাতে উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন। অভিযানে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয় (১ জনকে দুই মাসের জেল,৪ জনকে পনের দিন করে জেল এবং ২ জন কে ২ দিন করে জেল প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন, মো. শফিকুল ইসলাম, মো. সাকিব, রুবেল, বাবলু, আবদুল কাদের বাদশা, মো. ইয়াকুব এবং মো. মোরশেদ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।
