রবিবার, ১৯ জুলাই ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে লুটপাট হয়েছে: উপদেষ্টা আদিলুর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে উদ্ধারের চেষ্টা করছি। চলতি বছর চট্টগ্রাম নগরীর ২১টি খাল খননের জন্য সরকার ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

শুক্রবার নগরীর বহদ্দারহাটের বারইপাড়া ও ষোলশহরের সুন্নিয়া মাদরাসা খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে এক কিলোমিটার এলাকায় খাল-নালা খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তাকে খাল খনন কাজের অগ্রগতি তুলে ধরেন।

এরপর সিটি কর্পোরেশন কর্তৃক বাকলিয়া কৃষিখাল খনন কার্যক্রম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন উপদেষ্টা।

আদিলুর রহমান খান বলেন, গত অনেক বছর নদী, নালা, খাল ও শহরের ভেতর যে জলাবদ্ধতা, এসবের কোনো খোঁজ করা হয়নি। ব্যাপক অভিযোগ ছিল। জনগণের জন্য যেসব কাজ করা দরকার ছিল সেসব হয়নি। প্রতি বছর চট্টগ্রাম পানিতে তলিয়ে যায়। আমরা চেষ্টা করছি শহরের ভেতরে যতগুলো নালা-খাল, সমুদ্র ও নদীতে পানি যাওয়ার প্রবাহ সেগুলো চালু করার।

তিনি বলেন, ‘এগুলো কিন্তু রাতারাতি করা যাবে না। কাজটি আমরা শুরু করলাম। কাজটি এগিয়ে যাবে, যাতে এবারের বর্ষায় আমরা যতটুকু পারি জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি। এ বর্ষার পরেরটাতে যাতে পানি সরে যাওয়ার মতো অবস্থা হয়, সেজন্য আমরা কাজ করছি। এ বর্ষায় যেন আগের অবস্থার মতো না হয় এবং জলাবদ্ধতা কম হয় সে চেষ্টা করা হচ্ছে।’

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অন্যান্য বছরের মতো পানি উঠবে না তবে জলাবদ্ধতা হবে। বিগত বছরে নগরীর ৩ সেবা সংস্থা সিডিএ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে প্রতিবছর নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। তবে আগামী দিনে নাগরিক ভোগান্তি নিরসনে সেবা সংস্থা গুলো সমন্বয় করে কাজ করবে বলেও জানান তিনি।

সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘এরআগে আরো তিনজন উপদেষ্টা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শনে এসেছিলেন। আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রেহাই দিতে পারব বলে আশা করছি। আগে সমন্বয় ছিল না, এখন আমরা সব সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করছি। আশা করছি, একটি রেজাল্ট পাব। হয়তো এ মৌসুমে ৪০ থেকে ৫০ শতাংশ ফলাফল পাব। ১০০ শতাংশ রেজাল্ট পেতে আরো এক বছর সময় লাগবে।’

এরআগে গত ১৯ জানুয়ারি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অগ্রগতি দেখতে চট্টগ্রাম এসেছিলেন অন্তর্বর্তী সরকারের গঠিত উচ্চপর্যায়ের মনিটরিং টিমের তিন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসানও ফারুক-ই-আজম বীর প্রতীক। পরিদর্শন শেষে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে আগামী বর্ষার আগে করণীয় হিসেবে ১১ দফা কর্মপরিকল্পনা নির্ধারণ দিয়েছিলেন তারা।

কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোকে আগামী মে পর্যন্ত চার মাস সময় বেঁধে দিয়েছিলেন তিন উপদেষ্টা। এ সময়ের মধ্যে কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে সংস্থাগুলোকে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে সিডিএ দুটি, সিটি করপোরেশন একটি এবং পানি উন্নয়ন বোর্ড একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে। চার প্রকল্পে মোট ব্যয় প্রায় ১৪ হাজার ৩৫১ কোটি টাকা। এরমধ্যে ২০১৭ সালে শুরু হওয়া ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’

শীর্ষক ৮ হাজার ৬২৬ কোটি টাকা ব্যয়ে সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়ন করছে সিডিএ। প্রকল্পের অগ্রগতি প্রায় ৭৫ শতাংশ।

এই বিভাগের সব খবর

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব...

সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্প ট্রাকের ধাক্কায় সুমন্তী চাকমা (৩০) নামে এক গর্ভবতী শিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার...

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট কার্ড চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। আজ দুপুরে প্রধানমন্ত্রী তারেক...

সর্বশেষ

মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের...

সাজেকে ডাম্প ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে একটি ডাম্প ট্রাকের ধাক্কায়...

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি...

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ়...

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফলাফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০...