শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন

বাদল রায় স্বাধীন
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিন ব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্য বিষযকে সামনে নিয়ে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হযেছিলো।

২৯ জানুয়ারী বুধবার সকালে এই মেলার উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা কৃষি অফিসার আতিকুল্লাহ, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন।এরপর মেলায় উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের স্টল পরিদর্শন করা হয়।এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ছিলেন বিএনপি নেতা হাসানুজ্জামান মামুন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল আলম,অধ্যক্ষ দিদারুল আলম,সুব্রত রায়,কামরুল হাসান,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক মোঃ আব্দুল খালেক প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মন্ডলী। এ সময় ইউএনও রিগ্যান চাকমা সহ আগত দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন স্কুল কলেজ এর শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা তাদের স্বপ্ন নিয়ে গড়ে তোলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যকারিতা বর্ননা করে সেগুলো বাস্তবায়ন হলে দেশে কি কি পরিবর্তন আসবে তা উল্লেখ করেন।মেলায় প্রদর্শিত প্রজেক্টের মধ্যে তিন শুন্যের পৃথিবী,পানীয় জলের অভাব দূর করা বা পানী শীতলীকরন চেম্বার,কার্বন নিঃস্বরন ও সন্দ্বীপের যাতায়াত ব্যবস্থার দুরবস্থা লাঘবে ফেরি চলাচলের বিষয়টি দর্শকদের নজর কেড়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...