শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের ১৮ লক্ষ টাকা উপবৃত্তি প্রদান

বাদল রায় স্বাধীন 
- Advertisement -
Single page 1st Paragraph

 সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর উদ্যোগে সন্দ্বীপের ৭ টি কলেজ,১৪ টি হাই স্কুল ৮ টি আলিয়া মাদ্রাসা এবং ৭ টি কওমী মাদ্রাসার মোট ৩৬০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে ৫ হাজার টাকা করে  সর্বমোট ১৮ লক্ষ টাকা  উপবৃত্তি প্রদান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। 

২০ জানুয়ারী সকাল ১০ টায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাষ্টার ইদ্রিস আলম। সভা সঞ্চালনা করেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএর সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম।শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটি ইউএসএর যুগ্ন সাধারন সম্পাদক রিদোয়ানুল বারী।  সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ এর  সাবেক সভাপতি মোঃ ওবায়দুল্যা,সন্দ্বীপ উপজেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর,সাউথ সন্দ্বীপ কলেজ এর  অধ্যক্ষ এবি এম ফিরোজ খান,এবি কলেজ এর অধ্যাপক মোঃ নুরুল আবছার, শাহীন, মাষ্টার একে এম ফজলুল করিম বাবুল,মাষ্টার আবিদুর রহমান, এডভেকেটে রওশন জাহান নীলা, কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন, মগধরা স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ দিদার হোসেন,মুছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তারা বলেন এডুকেশন সোসাইটি ইউএসএ আজ যে বিশাল অংকের টাকা উপবৃত্তি হিসাবে প্রদান করেছে তাতে আমরা সন্দ্বীপ বাসী তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সন্দ্বীপে এমন অনেক বেসরকারী বৃত্তি চালু থাকলেও এই প্রতিষ্ঠান প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত টাকা থেকে দীর্ঘ অনেক বছর ধরে শিক্ষার মানউন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ও ভূমিকা রাখছে। সোসাইটির সাথে সংশ্লিষ্ট সকল সদস্য নাড়ির টানে নিজ জন্মভূমির প্রতি যে উদারতা দেখাচ্ছে ছাত্র/ছাত্রীদের ভালো রেজাল্ট করে তার প্রতিদান দিতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ১৯০ শিক্ষার্থী

সারা দেশে এসএসসি ২০২৬ এর পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর...