শুক্রবার, ২৬ জুন ২০২৬

মুখমন্ডল ঢেকে রাখার জন্য তালেবান আদেশের বিরুদ্ধে আফগান নারীদের বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

জনসমক্ষে নারীদের অবশ্যই তাদের মুখমন্ডলএবং শরীর পুরোপুরি ঢেকে রাখার বিষয়ে তালেবান আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আফগান রাজধানীতে প্রায় এক ডজন নারী বিক্ষোভ প্রদর্শন করেছে।

আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা সপ্তাহান্তে আদেশ জারি করেছেন, ঐতিহ্যগত বোরকা পরিধান করে নারীদের শরীর সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে। খবর এএফপি’র।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে প্রথম তালেবান শাসনের পতনের পর নারীদের মুষ্টিমেয় অর্জন পরিত্যাগ করে ইসলামপন্থীরা এ আদেশ জারি করেছে।
কাবুলে কয়েকজন মুখমন্ডল অনাবৃত রেখে বিক্ষোভকালে ন্যায়বিচার লাভের জন্য “বোরকা আমাদের হিজাব নয়!” ইত্যাদি বলে স্লোগান দেয়।
সংক্ষিপ্ত মিছিলের পরে, তালেবানরা মিছিলটি থামিয়ে দেয় এবং সাংবাদিকদেরও বাধা দেয়।

আখুন্দজাদার ডিক্রিতে নারীদের বাইরে কোন গুরুত্বপূর্ণ কাজ না থাকলে “ঘরে থাকার” নির্দেশ দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা জানানো হয়েছে।
বিক্ষোভকারী সায়রা সামা আলিমিয়ার সমাবেশে বলেন, “আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, ঘরের কোণে বন্দী কিছু প্রাণীর মতো নয়।”

আখুন্দজাদা কর্তৃপক্ষকে নতুন ড্রেস কোড অনুসরণ না করলে নারী সরকারি কর্মচারীদের বরখাস্ত করার এবং যাদের স্ত্রী ও কন্যারা এ নিয়ম মেনে চলতে ব্যর্থ সেসব পুরুষ কর্মীদের বরখাস্ত করারও নির্দেশ দিয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...