শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু তহবিল সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিসিডিপি চালু করা হয়েছে: সৈয়দা রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে জলবায়ু তহবিল সংগ্রহ ও সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি) চালু হয়েছে ।

পানি ভবনে আজ পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিডিপি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা বলেন, বিসিডিপি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এটি কম-কার্বন ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিত করবে। তিনি জোর দিয়ে বলেন, তহবিল সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং একই প্রকল্পের পুনরাবৃত্তি এড়াতে হবে।

তিনি আরও বলেন, বিসিডিপি সরকারের, বেসরকারি খাতের এবং উন্নয়ন সহযোগীদের একত্রে কাজ করার সুযোগ তৈরি করবে। এ উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। পরিকল্পনা বিভাগের সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. শাহাবউদ্দিন এবং এডিবির কান্ট্রি অপারেশনস প্রধান নাও ওন কিম আলোচনায় অংশ নেন। মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জলবায়ু পরিবর্তন ড. ফাহমিদা খানম।

কর্মশালা শেষে বিসিডিপি ওয়েব পোর্টাল ও সচিবালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকার, উন্নয়ন সহযোগী, এনজিও এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

এদিকে এডিবির দক্ষিণ এশিয় বিভাগের মহাপরিচালক তাকেও কোনিশি পরিবেশ উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেন। তিনি জানান, বাংলাদেশে সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়নে এডিবি তহবিল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...