বুধবার, ২৯ জুলাই ২০২৬

চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজারে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ার চট্টগ্রামের আনোয়ারার রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) ইউরিয়া উৎপাদন ২৩ দিন পর পুনরায় শুরু হয়েছে।

আজ রোববার সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চলতি মাসের ৩ জানুয়ারি কারখানাটি বন্ধ হয়ে যায়।

জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কেবল ৫ দিন চালু ছিল রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। টানা ১০ মাস পর গত বছরের ১৩ অক্টোবর পুনরায় সার কারখানাটি চালু হয়। এরপর চলতি বছরের ৩ জানুয়ারি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এভাবেই গত কয়েক বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি কখনো গ্যাস সংকটে বন্ধ থাকে কারখানাটির উৎপাদন।

সিইউএফএল সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এ কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস সংকট এবং যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে আড়াই লাখ মেট্রিক টনের মতো ইউরিয়া সার উৎপাদিত হয়েছে।

কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসি’র অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।

এদিকে কারখানাটির উৎপাদন ক্ষমতা কমে আসছে বলে সিইউএফএলের কর্মকর্তারা জানান। চালু হওয়ার সময় ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন এবং বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন। তবে বর্তমানে দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম হচ্ছে কারখানাটি।

পাশাপাশি দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।

সিইউএফএলের এমডি মিজানুর রহমান বলেন, শনিবার রাত আড়াইটা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। কারখানার রিয়েক্টর, প্রাইমারি রিফর্মার পরিবর্তন করতে হবে। আর আরসিফর্ম ২টার মধ্যে একটা চালু, আরেকটি বন্ধ রয়েছে।

এই বিভাগের সব খবর

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। প্রতিষ্ঠানটি দেশের মিরসরাই শিল্পাঞ্চলে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন...

সর্বশেষ

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন...