সোমবার, ২৯ জুন ২০২৬

রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে কি না খতিয়ে দেখা প্রয়োজন : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রেদওয়ানের গুলিবর্ষণ বিএনপি’র শীর্ষ নেতৃত্বের নির্দেশে হয়েছে কি না খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, ‘এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লায় তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে গুলি ছুঁড়ে আওয়ামী লীগ কর্মীদের আহত করেছেন, সেটি বিএনপির মহাসচিব বা অন্য কোনো শীর্ষ নেতার নির্দেশে করেছেন কি না, তা খতিয়ে দেখা দরকার।’
মন্ত্রী আজ বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘কুমিল্লায় এলডিপির মহাসচিব যে ঘটনাটি ঘটিয়েছেন, সেটি অত্যন্ত দু:খজনক ও ন্যাক্কারজনক। সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিলো এবং তিনিই সেখানে গেছেন। একটি তরমুজ ছোঁড়ার প্রত্যুত্তরে তিনি গুলি ছুঁড়েছেন এবং আমাদের দলের দু’জন গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনের শিশুরা যখন ইসরায়েলী বাহিনীর প্রতি ঢিল ছোঁড়ে, প্রত্যুত্তরে তারা গুলি ছোঁড়ে। আর কুমিল্লায় ঢিলও ছোঁড়েনি, একটি তরমুজ ছুঁড়েছে, তার প্রত্যুত্তরে রেদওয়ান আহমেদ সাহেব গুলি ছুঁড়েছেন। আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোঁড়ার পক্ষে সাফাই গেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব এবং তিনি আরো নানাধরণের কথা বলেছেন। এখন রেদওয়ান আহমেদ বিএনপির মহাসচিব কিংবা অন্য কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কি না, তা খতিয়ে দেখা দরকার। ঘটনাটি তদন্তাধীন, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে এবং যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি’র নানা বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইদানিং দেখা যাচ্ছে যে, টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়। সম্প্রতি দেখা গেলো যে, মধ্যরাতে রেলওয়ের টিটিই নিয়ে একটি ঘটনা ঘটলো, সকাল বেলায় টিআইবি খোঁজ-খবর না নিয়েই বিবৃতি দিয়ে দিলো। এখন টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, কোনো ঘটনা ঘটার আগেই যেমন তিনি বিবৃতি লিখে রাখেন, টিআইবিও কোনো কিছু হওয়ার আগেই বিবৃতি দেয়।’
পরে তথ্যমন্ত্রী রংপুর মহানগর কোতোয়ালি থানার ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। রংপুর টাউন হলে আওয়ামী লীগের সহ-সভাপতি মো: কায়সার রাশেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো: শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে এইচ এন আশিকুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এড. সফুরা বেগম রুনি এবং প্রধান বক্তা হিসেবে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সম্মেলনে বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...