মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয়স্থানে বরিশাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো ফরচুন বরিশাল। টুর্নামেন্টে নিজেদের সপ্তম ম্যাচে আজ বরিশাল ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বরিশাল রয়েছেন টেবিলের দ্বিতীয় স্থানে। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে চট্টগ্রাম।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১৪ বলে ২১ রানের সূচনা করেন উসমান খান।

তৃতীয় ওভারে উসমানকে সাজঘরে পাঠিয়ে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার রিপন মন্ডল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন উসমান।

উসমানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে তারা। এসময় গ্র্যাহাম ক্লার্ক ৮, শামীম হোসেন ৫ ও ইমন-হায়দার আলি ১ রান করে করেন।

দলীয় ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ৩১ রানের জুটিতে চাপমুক্ত হবার চেষ্টা করে চট্টগ্রাম। দলীয় ৮৭ রানে মিথুনকে থামিয়ে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।

মিথুন ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৩৪ রান যোগ করে চট্টগ্রামকে সম্মানজনক পুঁজি এনে দেন সানি। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম। ২টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সানি।

রিপন ২৩ রানে ও ফাহিম আশরাফ ১২ রানে ৩টি করে উইকেট নেন।

জবাবে চতুর্থ ওভারেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। ৮ রানে রান আউট হন তামিম।

পরের ওভারে ব্যক্তিগত ১ রানে তাওহিদ হৃদয়ের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল।

১৬ রানে ২ উইকেট পতনের পর মুশফিকুর রহিমকে নিয়ে ১৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ২১ রানের জুটি গড়েন ওপেনার ডেভিড মালান। মুশফিক ১১ ও মাহমুদুল্লাহ ১৬ রানে আউট হলে ক্রিজে মালানের সঙ্গী হন মোহাম্মদ নবী।

পঞ্চম উইকেটে নবীকে নিয়ে ৪৪ বলে ৬৯ রানের রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান।
৩টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৫৬ রান করেন মালান। ৩টি চারে ২১ বলে অনবদ্য ২৬ রান করেন নবী। খালেদ নিয়েছেন ২ উইকেট।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...