বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে ফেল করলে ব্যবস্থা গ্রহণ: ফাওজুল কবির

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে অন্যবারের উদ্যোগের চেয়ে এবারের উদ্যোগের পার্থক্য আছে জানিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবার যারা ফেল করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘চার মাসের একটা কর্মপরিকল্পনা করেছি। আশা করছি আগামী বর্ষায় দৃশ্যমান একটা সুফল আমরা পাব। বর্ষার আগে আরও একাধিকবার আমরা আসব, এবার যদি আমরা ফেল করি সেটার দায় নেব। কিন্তু এই ফেল করার জন্য যারা দায়ী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আজ রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে আয়োজিত মতবিনিময় সভায় উপদেষ্টা ফাওজুল কবির এসব কথা বলেন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক ও চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের দায়িত্বপ্রাপ্তরা, চট্টগ্রাম ওয়াসা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, জলাবদ্ধতা নিরসনে চার মাসের স্বল্পমেয়াদি একটা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মাঝে সচেতনতাও বাড়াতে হবে। আমাদের খালগুলো ভরাট হলো কেন? পাহাড় কাটলে তো মাটি এসে খালে পড়বে। পাহাড় কাটা বন্ধ না হলে তো আবার সেই একই অবস্থা হবে। পাহাড় কাটার বিরুদ্ধে স্পষ্ট একটা অবস্থান আমরা নেব। পাহাড়কাটা বন্ধে বিভাগীয় ও জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হবে।

তিনি বলেন, খালগুলো পরিস্কার রাখাসহ জলাবদ্ধতার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা নিয়মিত তদারকি করবেন। এ ক্ষেত্রে যিনি ফেল করবেন তাকে কিন্তু দায় নিতে হবে। যেখানে পাহাড় কাটা হয় সেখানে বিদ্যুৎ সংযোগ ও ওয়াসার পানির লাইন বিচ্ছিন্ন করা হবে। পাহাড় কাটার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়া হবে, এটা তো হতে পারে না।

উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে যেই টাকা খরচ হয়েছে, তার সুফল যেহেতু এখনো মানুষ পায়নি, সেহেতু নতুন টাকা বরাদ্দ করা একটা সমস্যা। নতুনভাবে আর্থিক সংস্থানের জন্য প্ল্যানিং কমিশনে গেলে বলবে, তোমাকে আগে যে টাকা দেওয়া হয়েছে সেটার কি হলো ?

ফাওজুল কবির খান বলেন, সবার বক্তব্যে একটা বিষয় উঠে এসেছে, খালগুলোতে যে বর্জ্য এসেছে, সেগুলো পরিস্কার করা হয়নি। সেটাকে একটা সামাজিক আন্দোলনের মতো করতে হবে। ১৫ দিনের মতো সময় দিয়ে হাজার খানেক লোককে আমরা নিয়োগ দেব। কেউ যদি খালে কিংবা উম্মুক্ত জায়গায় ময়লা ফেলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

কিন্তু আপনি মানুষকে নিষেধ করলেন ময়লা ফেলা যাবে না। কিন্তু ময়লা তো বাসা বাড়িতে রাখা যাবেনা। ময়লা সঠিক সময়ে তুলে নেয়ার ব্যবস্থা করতে হবে সিটি কর্পোরেশনকে, বলেন উপদেষ্টা ফাওজুল কবির।

সভায় বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে বিভাগীয় কমিশনার থেকে তালিকা নিয়েছি। পাহাড় কাটার দুটি ঘটনা আমি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছিলাম। উনি সেখানে লোক পাঠিয়ে আমার কাছে উত্তর দিয়েছেন এগুলো আরএস খতিয়ানে পাহাড় ছিল। এখন পাহাড় হিসেবে রেকর্ডেড নয়। দেখুন দুর্নীতি কোন পর্যায়ে গেছে। বড় বড় পাহাড়গুলো পাহাড় নামে রেকর্ড না করে ব্যক্তির নামে ভিন্ন শ্রেণিতে রেকর্ড করে নিয়েছে। আর এখন তারা সেখানে হাউজিং ব্যবসা করছে। এসব বিষয়ে ভুমি প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, কোনো ব্যক্তিও যদি পাহাড়ের মালিক হয় তাকে রেজিস্ট্রি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পাহাড় তোমার হলেও কাটতে পারবে না। প্রশাসন যখন পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালান তখন ধরে নিয়ে আসেন শ্রমিকদেরকে। শ্রমিকদের ধরে লাভ কি ? পাহাড়ের মালিককে ধরে নিয়ে আসেন। দুয়েকটা মালিক গ্রেপ্তার করেন, দেখবেন অন্যরাও পাহাড় কাটা থেকে বিরত থাকবে।

পাহাড়ে অবৈধ বসতি স্থাপনকারীরা বিদ্যুৎ ও ওয়াসার পানির সংযোগ পায় কি করে এমন প্রশ্ন রেখে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্টগ্রামের আকবরশাহ পাহাড় বাঁচাতে ২০১৫ সাল থেকে মামলা করে যাচ্ছি। ২০২৩ সালে এসে মার খেয়ে গেছি। আজকে ২০২৫ সালে অবস্থান বদলেছে, আমি উপদেষ্টা হয়েছি। এখনও আকবরশাহ পাহাড় কাটে। আপনারা বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করেন না কেন ? সকলকে যার যার জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নাগিন পাহাড়টা কে কাটে খবর নিয়ে জানাবেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক বলেন, চট্টগ্রামে যে সমস্ত সরকারি সংস্থা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে যে সমন্বয়হীনতা লক্ষ্য করেছি, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে যে খালগুলো খননকাজ শেষ হয়েছে সংশ্লিষ্ট সংস্থা হস্তান্তর করতে চান। কিন্তু যারা গ্রহণ করবেন তাদের জনবল থেকে শুরু করে প্রযুক্তিগত সহায়তা নেই। আজকের সভায় সমস্যা যেহেতু আমরা চিহ্নিত করতে পেরেছি, আশা করি সমাধানও আমরা বের করতে পারব।

তিনি বলেন, ‘সমস্ত অভিজ্ঞ ব্যক্তি আজকের সভায় মতামত দিয়েছেন, সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া হচ্ছে। এখানে প্রযুক্তিগত সহযোগিতার ব্যাপার আছে, আইনি বিষয় আছে, সর্বোপরি অর্থ সংস্থানের ব্যাপার আছে। সবকিছু সমন্বিত করে আমরা একটা ব্যবস্থা নিতে চাই, যাতে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য সফলতা আসে।’

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, মহানগর জামায়াত ইসলামের আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ কামাল উদ্দিন, শিল্পপতি সৈয়দ মাহমুদুল হক, নগর পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার মজুমদার, স্থপতি জেরিনা হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জোবায়ের আলম মানিক প্রমুখ।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...