মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উপদেষ্টা ফারুক-ই-আজমের সাথে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের সাক্ষাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মাঠ বাফুফের নিকট ২৫ বছরের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এখন সে বরাদ্দ বাতিলের বিষয়ে গত ১৮ জানুয়ারি শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ফারুক–ই–আজমের সাথে সিজেকেএস কাউন্সিলরবৃন্দের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এসময় সিজেকেএস কাউন্সিলরবৃন্দ গত ৮ জানুয়ারি প্রধান উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার বরাবরে প্রেরণকৃত চিঠির বিষয়বস্তু উপদেষ্টা ফারুক–ই–আজমের নিকট তুলে ধরেন। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম বাফুফের নিকট বরাদ্দের সিদ্ধান্ত বাতিলের ব্যাপারে চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের দাবিগুলো উপদেষ্টা মনযোগ দিয়ে শানেন।

তিনি চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের দাবিগুলোর যৌক্তিকতাকে সমর্থন করেন এবং এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস প্রদান করেন। তাছাড়া আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রীড়াংগনে প্রয়োজনীয় সংস্কার আনতে চট্টগ্রামের সকল ক্রীড়া ক্লাবগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়া সংগঠকদের পক্ষে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ আবুল বশর, সৈয়দ সাহাব উদ্দিন শামীম, মো. আমিনুল ইসলাম, শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, শাহাজাদা আলম, আহসান ইকবাল চৌধুরী, আকতারুজ্জামান, শওকত হোছাইন, আলী হাসান রাজু, মো. জাহিদুল হক শিপলু, ক্রিকেটার শহীদুর রহমান প্রমুখ।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...