সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পেতে পে-পল চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : আইসিটি সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান অন্তর্বর্তী সরকার ফ্রিল্যান্সারদের অর্থ সহজে পাওয়ার জন্য বাংলাদেশে পে-পল চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। একই সাথে আগামী বাজেটে তথ্য প্রযুক্তি খাতে আমদানিকৃত যন্ত্রপাতির শুল্ক কমানোর লক্ষ্যে এনবিআর চেয়ারম্যানের সাথে আলোচনার আশ্বাসও দেন তিনি।

আজ শনিবার চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে ৩দিনব্যাপী ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব একথা বলেন।

স্থানীয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাইভেট সেক্টর ও ইন্ডাষ্ট্রিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভূমিকা রাখছে তথ্য প্রযুক্তি খাতও। তাই দেশের অর্থনীতির আকার বাড়াতে তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের উপর কাজ করছে আইসিটি বিভাগ। এজন্য একাডেমিয়া এবং ইন্ডাষ্ট্রির মধ্যে সমন্বয় করে এখাতের উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় ইনোভেশন হাব এবং আইসিটি পার্ক নির্মাণ করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য কাজ করছে আইসিটি বিভাগ।

তিনি বলেন, আমাদের তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সিং এর মাধ্যমে লক্ষ কোটি টাকা আয় করছে। কিন্তু উপযুক্ত চ্যানেল না থাকার কারণে তারা সহজভাবে তাদের উপার্জিত অর্থ আনতে পারছে না।

বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, তথ্য প্রযুক্তিতে আমরা দিন দিন উন্নতি করছি। কিন্তু এ খাতে এখনও মাতৃভাষা বাংলা ব্যবহারে  এখনও পিছিয়ে রয়েছি। তাই এ বিষয়ে তথ্য প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের কাজ করা উচিত।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চিটাগাং চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মোহাম্মদ সাইফুল হাসান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, এসসিআইটিপি সভাপতি আবদুল্লাহ ফরিদসহ আরও অনেকে।

মেলায় ৪০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্যভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে।

এ ছাড়া মেলা চলাকালীন প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...