রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে অপহৃত কিশোরী কুমিল্লায় উদ্ধার, যুবক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

বশির আলমামুন
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করার অভিযোগে চট্টগ্রাম সিএমপি’র খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে আল আমিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লার মুরাদনগর থানার কাজীয়াতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহরণ হওয়া ওই কিশোরীকে (১৪) উদ্ধার করা হয়। আল আমিনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানা কাজীয়াতল এলাকায়। তিনি চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখান বাজার পোড়া কলোনি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, অপহরণের শিকার কিশোরী খুলশী থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। সে ওই এলাকার শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুল বন্ধ থাকায় এ সময়ে প্রতিদিন সে পোড়া কলোনি এলাকায় প্রাইভেট পড়তে যেত। যাওয়া-আসার পথে তাকে প্রতিনিয়ত অভিযুক্ত আল আমিন প্রেমের প্রস্তাব দেন। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যাত হয়ে গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে ওই কিশোরীর প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে অপহরণ করেন ওই তরুণ।
এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় আল আমিনের অবস্থান কুমিল্লা জেলায় শনাক্ত হয়। মঙ্গলবার ভোরে কুমিল্লার মুরাদনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, ‘গ্রেফতার আল আমিন নামে ওই যুবককে সংশ্লিস্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আজ (মঙ্গলবার) আদালতে প্রেরণ করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...