বুধবার, ৭ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে : হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ৫ আগস্ট। বর্তমানের প্রাসঙ্গিক কথা হলো- আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, চারদিকে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। তাদের (আওয়ামী লীগ) বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, ধরে নিবো আওয়ামী লীগের জাহেলিয়াতের রাজনীতিতে তাদেরও ইন্ধন ছিল।

আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এদিন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভার আয়োজন করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আমাদের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। কারণ দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি, প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি আমাদের তরুণদের আশাহত করেছে। আমরা জনকল্যাণে কাজ করতে পারি নাই। আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। বঞ্চিতের ক্ষোভ থেকে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছে। পরবর্তী বাংলাদেশ নির্মিত হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে।’

তিনি বলেন, আমরা বারবার বলছি, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। তাদের পক্ষে যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসেবে যোগ হয়েছেন, তারা ফ্যাসিবাদের পক্ষে যোগ হয়েছে।  ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলমগুলো ভেঙ্গে দিবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, পরবর্তীতে যারা নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী।

শহীদ মিনারে পথসভা শেষ করে তারা শহরের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এরপর তারা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁয়ের কাঁচপুরে গণসংযোগ করেন।

এই বিভাগের সব খবর

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদ থাকবেই আর এটিই গণতন্ত্রের মূল সৌন্দর্য। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত দু’জন হলেন, রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ জঙ্গল নিশ্চিন্তাপুর গ্রামের মুহাম্মদ...

সর্বশেষ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার...

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক...

রাঙ্গামাটিতে ভারতীয় সিগারেটসহ দুই জন আটক

জেলার কাপ্তাইয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেটসহ ২ জনকে...

চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা

দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের এটিএম,...

চট্টগ্রাম বন্দরে গাড়ির যন্ত্রাংশের আড়ালে কন্টেইনারে বিলাসবহুল গাড়ি

চট্টগ্রাম বন্দরে আবারও ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ...

চট্টগ্রামে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূতি উদযাপন

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা...