সোমবার, ২৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম একাডেমি-ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন আকিমুন রহমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি–ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. আকিমুন রহমান। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। আগামী ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা। চট্টগ্রাম একাডেমি কর্তৃক গঠিত জুরি বোর্ডের সভায় তাঁকে নির্বাচন করা হয়।
আকিমুন রহমান বাংলাদেশের প্রবন্ধ, গবেষণা ও কথাসাহিত্যে এক বিশিষ্ট নাম। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে : উপন্যাস : পুরুষের পৃথিবীতে এক মেয়ে রক্তপুঁজে গেঁথে যাওয়া মাছি, জীবনের রৌদ্রে উড়েছিলো কয়েকটি ধুলিকণা, পাশে শুধু ছায়া ছিলো, সাক্ষী কেবল চৈত্রমাসের দিন, অচিন আলোকুমার ও নগণ্য মানবী, একদিন একটি বুনোপ্রেম ফুটেছিলো, নিত্য যে নদী বহে, যখন ঘাসেরা আমার চেয়ে বড়ে, গল্প গ্রন্থ : এইসব নিভৃত কুহক, জীবনের পুরোনো বৃত্তান্ত, জলের সংসারের এই ভুল বুদবুদ, কিশোর সাহিত্য : সোনার খড়কুটো (গল্প সংকলন) ও পানিডাঙা গ্রামে যা কিছু ঘটেছিলো। গবেষণা গ্রন্থ : আধুনিক বাংলা উপন্যাসে বাস্তবতার স্বরূপ (১৯২০–৫০), পিএইচডি অভিসন্দর্ভ, বাংলা একাডেমি, বিবি থেকে বেগম : বাঙালি মুসলমান নারীর ক্রমবিবর্তনের ইতিহাস, নিরন্তর পুরুষভাবনা, পৌরাণিক পুরুষ, বাংলা সাহিত্যে বাস্তবতার দলিল (১৩১৮– ১৩৫০ বঙ্গাব্দ), শরৎচন্দ্রের শ্রীকান্ত ও ইন্দ্রনাথ : কতোটা মৌলিক সৃজন তারা কতোটাই বা প্রভাবজাত।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...