শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এপ্রিলে রপ্তানি আয় বেড়েছে ৫১ শতাংশ

- Advertisement -
Single page 1st Paragraph

পোশাক রপ্তানির উচ্চ প্রবৃদ্ধির উপর ভর করে এপ্রিল মাসে রপ্তানি আয় বেড়েছে ৫১ দশমিক ১৮ শতাংশ। এ সময়ে ৪৭৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বিগত ২০২০-২১ অর্থবছরের এপ্রিল মাসে মোট রপ্তানির পরিমাণ ছিল ৩১৩ কোটি ৪৩ লাখ ডলারের। আর চলতি ২০২১-২২ অর্থবছরের এপ্রিলে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৩৩৬ কোটি ৯০ লাখ ডলার। সেই হিসেবে আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় ৪০ দশমিক ৬৬ শতাংশ বেশি রপ্তানি হয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে পণ্য রপ্তানি থেকে মোট আয় হয়েছে ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৩ হাজার ২০৭ কোটি ২৭ লাখ ডলার।
১০ মাসে পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ডলার। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ৩৬ শতাংশ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...