সোমবার, ১৫ জুন ২০২৬

লামা তথ্য অফিসের ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতা মূলক বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা তথ্য অফিসের আয়োজনে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রুপায়ন দেব। এতে কৃষি অফিসার মো. আশরাফুজ্জামান, মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, এলজিইডি প্রকৌশলী আবু হানিফ, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন বিশেষ অতিথি ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় অতিথি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাক ও কর্ণফুলীর পত্রিকার প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক আমার দেশ ও পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি মো. নুরুল করিম আরমান, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ।
আলোচনা সভায় শিক্ষার্থী প্রতিনিধি রফিকুল ইসলাম তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণের তারুণ্যকে কাজে লাগানোর আহবান জানান। সকল সেক্টরে নবীন-প্রবীণের সমন্বয়ে দেশ গঠনের কথা বলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজুমান। বিশিষ্ট ব্যক্তি হিসেবে সাবেক মেয়র আমির হোসেন বলেন, বয়স্কদের অভিজ্ঞতা ও তারুণ্যের উদ্দীপনায় দেশ গঠনের উপর গুরুত্বারোপ করতে হবে। কৃষি অফিসার সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক আন্দোলনের উপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুপায়ন দেব দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে তারুণ্যের ভুমিকার উপর জোর দেওয়ার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে সামাজিক আন্দোলনের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে সহকারি তথ্য অফিসার রাশেদুল হক রাসেল জুলাই স্পিড ধরে রেখে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...