বুধবার, ২৪ জুন ২০২৬

লামায় অপহৃত বাগান ম্যানেজার রফিককে উদ্ধার করেছে সেনাবাহিনী

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার হিলটপ এগ্রো লিমিটেডের বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে উপজেলার গজালিয়া ইউনিয়ন সদর থেকে ২৩ কিলোমিটার দূর পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মো.রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আশিয়া মল্ল পাড়ার বাসিন্দা আব্দুর সবুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সরই ইউনিয়নের দুর্গম পহাাড়ি মেরাইত্তা এলাকায় হিলটপ এগ্রো লিমিটেড’র বাগান ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কিছু অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী ৪ জানুয়ারী ভোর ৪টার দিকে রফিকুল ইসলামকে বাগানের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে যায়। পরে বাগান মালিক নুরুল আকতারের মোবাইলের মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন।
সূত্র জানায়, অপহরণের খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ বীর আলীকদম জোনের মেজর আজিজের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর দুইটি টিমের সদস্যরা রফিকুল ইসলামকে উদ্ধারে দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নামেন। অভিযানের এক পর্যায়ে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রফিকুল ইসলামকে বাগান থেকে এক কিলোমিটার দূর পাহাড়ের ঢালুতে ছেড়ে দেয়। এর আগেও একই এলাকা থেকে লামা রাবারের সুপার ভাইজারকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সশস্ত্র সন্ত্রাসীরা।
অপহৃত বাগান ম্যানেজার মো. রফিকুল ইসলামকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, উদ্ধারের পর রফিকুল ইসলামকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের কর্মসূচিতে অংশ নেওয়ার পর আজ স্থানীয় সময় দুপুর ১ টা ৫৬ মিনিটে দালিয়ান...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ আমির হোসেন (৪০)। তিনি দীর্ঘ ১৩ বছর...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর...

সর্বশেষ

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা শুরু...

মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় এক...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন...

কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপুকে সংবর্ধনা

নব নির্বাচিত কাউন্সিল চেয়ারপার্সন ২০২৫–২০২৬ সেবা বর্ষের লায়ন্স জেলা...

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...