বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাতীয় ছড়া দিবসের অনুষ্ঠানে বক্তাদের অভিমত

বাংলাদেশের ছড়ার অমিত সম্ভাবনা পূর্ণতা পাবে লোকজ অনুষঙ্গে নব ভাবধারায়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় ছড়া দিবসের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ছড়া আজ সাহিত্যের জনপ্রিয় মাধ্যম। ছড়ার সৌন্দর্য তার বক্তব্যে, তার গঠনে। তার ভেতরে বিষয়গত সৌন্দর্য যেমন থাকে, তেমনি থাকে রূপগত সৌন্দর্য। বাংলাদেশের ছড়ার যে অমিত সম্ভাবনা রয়েছে, তা পূর্ণতা পাবে লোকজ অনুষঙ্গে নব ভাবধারায়। লোকছড়ার আলোয় যদি আমাদের আধুনিক ছড়া আরো বেশি পরিমাণে উদ্ভাসিত হয়, তাহলে আমরা পাবো নতুন ঠিকানা।
গত ৫ জানুয়ারি বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত ছড়া দিবসের কর্মসূচি উদ্বোধন করেন কবি সাহিত্যিক ওমর কায়সার। কর্মসূচির মধ্যে ছিল সেমিনার, ছড়া পাঠ ও আবৃত্তি। একাডেমির পরিচালক রাশেদ রউফ-এর সভাপতিত্বে সেমিনারের বিষয় ছিল বাংলাদেশের ছড়ার অগ্রগতি। মূল প্রবন্ধ শিশুসাহিত্যিক অরুণ শীল। আলোচক ছিলেন গল্পকার বিপুল বড়ুয়া, শিশুসাহিত্যিক জসীম মেহবুব ও কবি আজিজ রাহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ডা. প্রণব কুমার চৌধুরী, ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়া, কবি মাহফুল আখতার, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, লেখক হৃদয় হাসান বাবু, শিক্ষক ইসমত আরা প্রমুখ।
বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় শুরুতেই বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশুশিল্পীরা। এরপর ছড়া পাঠ ও আবৃত্তি পর্বে সভাপতিত্ব করেন কবি মর্জিনা আখতার। অংশ নেন অপু চৌধুরী, অভিলাষ মাহমুদ, অমিত বড়ুয়া, অরিত্রী সাহা, আকাশ আহমেদ, আখতারুল ইসলাম, আনিস শাহরিয়ার, আনোয়ারুল হক নূরী, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, আল জাবিরী, আসিফ ইকবাল, ইকবাল হায়দার, ইকরামুল হক ইলি, ইফতেখার মারুফ, ইসমাইল জসীম, ঊর্মি বড়ুয়া, এম এরশাদুর রহমান, এম এ হাশেম আকাশ, এম মনজুর হোসেন চৌধুরী মানিক, এস এম আবদুল আজিজ, ঐন্দ্রিলা রক্ষিত, ওবায়দুল সমীর, কাকলী দাশগুপ্ত, কাজী নাজরিন, কানিজ ফাতিমা, কানিজ ফাতেমা লিমা, কেশব জিপসী, কুতুবউদ্দিন বখতিয়ার, কুমুদিনী কলি, কৌশিক রেইন, খালেছা খানম, খাঁন ওয়াদিয়া জামান এলিজা, গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, জসিম উদ্দিন খান, জসীম ওমর, জাহাঙ্গীর আজাদ, জায়তুননেসা জেবু, জি এম জহির উদ্দীন, ডি কে বড়ুয়া, তটিনী বড়ুয়া, তানহা তাবাসসুম, নবারুণ বড়ুয়া, নাসরিন ফারজানা, নাটু বিকাশ বড়ুয়া, নান্টু বড়ুয়া, নাসের রহমান, নিগার সুলতানা, নিশাত হাসিনা শিরিন, নীলরতন দাশগুপ্ত, নুরনাহার নিপা, দিয়ানা মেহজাবিন, দীপক বড়ুয়া, দেবদুহিতা ঘোষ, পুষ্পিতা সেন, প্রখর পীযূষ বড়ুয়া, প্রতিমা দাশ, প্রদ্যোত কুমার বড়ুয়া, প্রিয়াংকা সরকার, পীযূষ কান্তি বড়ুয়া, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর, বিকাশ বড়ুয়া, বিচিত্রা সেন, মফিজুল ইসলাম, মলিনা মজুমদার, মারজিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, মাহবুবা ছন্দা, মাহবুবুর রশীদ, মৃণালিনী চক্রবর্তী, মুহিবুল হাসান রাফি, মোঃ আইদিন মারজুক, মোহাম্মদ ওসমান হোসেন সাকিব, মোহাম্মদ মেহেরাব হাছান জুয়েল, যারীন সুবাহ্, যেবা সামিহা, রফিক তালুকদার, রিফাত ফাতিমা তানসী, রেবা বড়ুয়া, রেহেনা আকতার, রুনা তাসমিনা, রুমি চৌধুরী, রূপা সেনগুপ্তা, লিপি তালুকদার, লিপি বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, শবনম ফেরদৌসী, শর্মি বড়ুয়া, শাহীন ফেরদৌসী রুহী সুলতানা, শেখ মইনুল হক চৌধুরী জোসেফ, শেলীনা আকতার খানম, শিউলি বড়ুয়া, শিপ্রা দাশ, শুকলা আচার্য, সরওয়ার আরমান, সরওয়ার কামাল পাশা, সাইফুদ্দিন আহমেদ সাকী, সাইফুল্লাহ কায়সার, সাহাদাত হোসাইন সাহেদ, সিমলা চৌধুরী, সুচিত্রা বৈদ্য, সুচিত্রা ভট্টাচার্য, সুপর্ণা লিপি বড়ুয়া, সুস্মিতা তালুকদার মিতুল, সৈয়দ জিয়াউদ্দিন, সৈয়দা করিমুন্নেসা, সৈয়দা সেলিমা আক্তার, সোমা মুৎসুদ্দী, সৌভিক চৌধুরী, স্মরণিকা চৌধুরী। চট্টগ্রামে অবস্থানরত ছড়াসাহিত্যিকরা এ আয়োজনে সম্পৃক্ত ছিলেন। অনুষ্ঠানে ইসমাইল জসীমের সম্পাদনায় ‘কিশোরশৈলী’র পাঠ উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...