শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কবি আফসার উদ্দিন আহম্মদ চৌধুরীর ৭৪তম জন্মদিন পালন

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

 ফটিকছড়ির কৃতি সন্তান কবি আফসার উদ্দিন আহম্মদ চৌধুরীর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। ৩১ ডিসেম্বর নাজিরহাট পৌরসভার নিজ বাড়িতে মাসিক ফটিকছড়ি সংবাদ ও ফটিকছড়ি আবৃত্তি মঞ্চের আয়োজনে কবির জন্মদিন উপলক্ষে কবির উপস্থিতিতে শিশুদের নিয়ে কেক কাটা,ছড়া কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি সাজেদুল করিম ভুঁইয়ার সঞ্চালনায় প্রথম পর্ব ছড়া কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

শিক্ষক নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় দ্বিতীয় পর্বে বক্তব্য রাখেন,ঢাকা বাংলা বিভাগ, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি,মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধরী,ফটিকছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ, শিক্ষক সৈয়দ আজগর সুমন, শিক্ষক শাবলু বড়ুয়া, শিক্ষক এন আলম আজাদ,মওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন,নাসির মেম্বার, ব্যবসায়ী নাজমুল তারেক,সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিক তালুকদার, বেলাল রেজা, আশরাফ, ফাহাদ, ইকরা, জমির উদ্দিন, মৌসুমি রহমান, মেহেক রহমান প্রমুখ। সভায় বক্তাগণ,বাংলা সাহিত্যে কবি আফসার উদ্দিন আহম্মদ চৌধুরীর অবদানের ব্যপকতা তুলে ধরে কবিকে জাতীয়ভাবে মূল্যায়নের দাবী জানান। কবি আহম্মদ চৌধুরী বলেন,শৈশব থেকে আমি যুদ্ধ করে চলছি। এ যুদ্ধ কোন গোষ্ঠি বা জাতির সাথে না। নিজের সাথে নিজে যুদ্ধ করে জীবন সংগ্রাম করছি। আমি ৪ বছর বয়সে পা হারা হয়েছি,পাঁচ বছর বয়সে মা হারা হয়। পা হারা এবং মা হারা হয়েও আমি পথহারা হয়নি। কষ্ট করে লেখাপড়া করেছি। সাথে সাহিত্য সাধনাও করেছি। আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও এ পর্যন্ত আসতে পেরেছি।তোমরা সুস্থ সবল হয়ে কেন আসতে পারবেনা। অবশ্যই পারবে তোমরা। চেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে তোমাদের।

উল্লেখ্য,কবি আফসার উদ্দিন আহমেদ চৌধুরী একজন লেখক ও গবেষক। যিনি এই পর্যন্ত ১৭টির বেশি বই লিখেছে এবং তিনটি বিশেষ বই চাটগাঁইয়া ভাষায় লিখেছেন তিনি।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...