মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফটিকছড়িতে চিপসের প্যাকেটে দিয়ে সাজানো বরের গাড়ি ভাইরাল

 মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি
- Advertisement -
Single page 1st Paragraph

ফুল দিয়ে নয় ফটিকছড়িতে চিপস দিয়ে সাজানো হল বরের গাড়ি। যা রীতিমত ভাইরালে পরিণত হল। ১ জানুয়ারি এমন একটি সাজের গাড়ি দেখা গেল ফটিকছড়ির নাজিরহাটে। বিয়ে মানেই একটা সাজ সাজ রব। এরমধ্যে অন্যতম আকর্ষণ হলো বরের গাড়ির সাজ। সচরাচর এই বরের গাড়ি সাজানো হয় ফুল দিয়ে। তবে এবার সেই গড়ির সাজে দেখা গেছে ভিন্নতা। বিভিন্ন চিফসের প্যাকেট দিয়ে সাজানো হয়েছে বরের গাড়ি। চিফসের প্যাকেট দিয়ে বরের গাড়ি সাজাল ফটিকছড়ির নাজিরহাটের আইমান ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ

সরেজমিনে দেখা যায়,গাড়িটি সাজানো হয়েছে রকমারী চিপস দিয়ে। উৎসুক জনতা ভিড় করছেন গাড়িটি দেখতে এবং নানা উক্তি ছুঁড়ছেন। বরের গাড়ি কনের বাড়ি পৌঁছলে ছোট ছেলে মেয়েরা দৌড়ে দৌড়ে চিপসগুলো নিতে দেখা যায়। সাথে অনকে বড়রাও চিপস নিয়ে খেতে দেখা যায়। হাসাহাসিতে অন্যরকম রূপ নেয় বিয়ে বাড়ির। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফোরকান বলেন, ‘কালে কালে আরো কত কি দেখব। এরকম গাড়ির সাজ আর কখনো দেখিনি। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার গুল মোহাম্মদ তালুকদার বাড়ির জনৈক কবির আহমদের পুত্র মোহাম্মদ আলি এমন সাজের গাড়ি নিয়ে বউ আনতে যায় গোপালঘাটা গ্রামে। বরের গাড়ির এই ভিন্ন সাজ সম্পর্কে বর বলেন,আমার বিয়ের গাড়ি এরকম ভিন্ন কিছু দিয়ে সাজানোর ইচ্ছে ছিল। তাই ভিন্নতা আনতে বললাম। বরের বড় ভাই মোহাম্মদ আইয়ুব ও আব্দুল মান্নান বলেন,ছোট ভাইয়ের ইচ্ছেতে এরকম সাজানো হল গাড়িটা। এখন দেখি আমাদের ভাইয়ের বিয়ের গাড়ি ভাইরাল হয়ে গেল।

আইমান ইভেন্ট’র স্বত্তাধিকারী মোহাম্মদ আলাউদ্দিন শাহ বলেন,বরের সখ ছিল তাঁর বিয়ের গাড়ি এরকম করে সাজানোর। তাই সাজিয়ে দিলাম। অল্পতে ভাইরাল এবং সবার মুখে মুখে থাকবে।

এই বিভাগের সব খবর

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেক্ট্রনিক মিডিয়ার...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

সর্বশেষ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে...

সিএমপির পাঁচ থানায় ওসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি)...

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...