শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বুধবার থেকে এলএনজি টার্মিনাল বন্ধ, বিঘ্নিত হবে গ্যাস সরবরাহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য একটি টার্মিনাল বন্ধ থাকবে টানা তিন দিন। এতে সারা দেশে গ্যাস সংকট আরো কিছুটা বাড়তে পারে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীর এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মনাল থেকে মোট ৭২ ঘণ্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় অন্য সামিটের টার্মিনাল দিয়ে প্রতিদিন প্রায় ৫৭০ থেকে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এ কারণে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাবে।
এছাড়া অন্যান্য খাতে দৈনিক প্রায় ৫০ থেকে ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...