জাতীয় সাপ্তাহিক স্লোগান, জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ,শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সাহসীকন্ঠ এর সার্বিক সহযোগীতায় ও পাঠককন্ঠের ব্যবস্থাপনায় আগামীকাল ১০ই মে থেকে শুরু হচ্ছে দেশ ও জাতির কল্যাণে গবেষণাধর্মী সেবামূলক কার্যক্রম “তারুণ্যের চোখে দেখি প্রিয় বাংলাদেশ ” শীর্ষক মতামত সংগ্রহের এক মহতি আয়োজন।
উল্লেখিত চার মিডিয়ার কর্মীদের একটি দল নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন কলেজ -বিশ্ববিদ্যালয় ও স্কুলের দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের নিকট গিয়ে মতামত সংগ্রহ করবেন।নিয়মটি এমন-দেশ,রাজনীতি, সমাজ,প্রযুক্তি ও বিবিধ এই পাঁচটি ক্যাটাগরিতে বিভক্ত প্রতিটি বিষয়ে কিছু প্রশ্ন সংবলিত একটি কাগজ দেওয়া হবে তরুণ প্রজন্মের হাতে।আমাদের তারুণ্য সেই সহজ প্রশ্নগুলোর উত্তর চাইলে নিজে অন্য আরেকটি উত্তরপত্রে লিখে দেবেন,অথবা উত্তর বলবেন কর্মীগণ তা নোট করবেন।
তারুণ্যের এই মতামত ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রকল্প শেষে। দেশবরেণ্য গুণীজন ঐ উত্তর নিয়ে গবেষণা করবেন এবং একটি ফলাফল, করণীয়,সুপারিশ যুক্ত বিশদ তুলে দেবেন আয়োজকদের নিকট।আমরা সেই ফলাফল সম্ভাব্য সকল মাধ্যমে জাতির নিকট
ও সরকারের নীতি নির্ধারণী মহলে পৌঁছে দেবো।পুরো প্রকল্পটি বাংলাদেশের ভবিষ্যতের পথ নির্দেশ সংশ্লিষ্ট, তাই আমাদের তরুণ তরুণীদের নিকট সাপ্তাহিক স্লোগান এর উদাত্ত আহবান, দেশপ্রেমী চেতনায় উদ্বুদ্ধ হয়ে অংশ নিন আমাদের “তারুণ্যের চোখে দেখি প্রিয় বাংলাদেশ ” কার্যক্রমে।সময় একদিন আপনার এই অংশগ্রহণে নিজেকে গর্বিত করবে।হ্যাঁ,সত্যিই করবে।

