বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সুফি মিজানের সাথে নাসিরাবাদ হাউজিং সোসাইটির নতুন পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি কল্যাণ পরিষদের ২০২৫–২০২৭ কার্যকরী পরিষদের নব নির্বাচিত সদস্যরা গত শনিবার এশার নামাজের পর একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজয়ী পরিষদের সদস্যরা নতুন দায়িত্ব পালনে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সমাজকল্যাণে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় সুফি মিজানুর রহমান ফুল দিয়ে নবনির্বাচিত পরিষদকে শুভেচ্ছা জানান।

এর আগে সকালে সোসাইটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মোহাম্মদ সাইফুদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইদ্রিছ নির্বাচিত হয়েছেন।

সহ–সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসাইন চৌধুরী, মোহাম্মদ আলমগীর পারভেজ ও কাজী মো. রেজাউল কাদের। সহ–সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজিবুল হক ছিদ্দিকী।

পরিষদের সদস্য হিসেবে নির্বাচিতরা হচ্ছেন হাজী মোহাম্মদ জসিম উদ্দিন হেলালী, কাজী মোহাম্মদ নাছির উদ্দিন, মো. শাহী উমরান শাহীন এবং এ.এম.এম শফিউল আলম চৌধুরী।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন অর্থ সম্পাদক মোহাম্মদ আজম, সাংগঠনিক সম্পাদক মো. মাকছুদুর রহমান এবং শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মঈন উদ্দীন খান চৌধুরী (শিমুল)।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...