শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষ, ৫ জন আহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের পটিয়ায় লবণবাহী ট্রাকের সাথে শ্যামলী পরবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় মহাসড়কের পটিয়া ইন্দ্রপোল এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের চার যাত্রী ও ট্রাকের চালক আহত হয়।

আহতরা হলেন, শ্যামলী পরিবহনের যাত্রী মোঃ মামুন (১৯), মেহেরাব (২১), গিয়াস উদ্দিন (৪৫), মোঃ ইমরান (২৪) ও ট্রাকের চালক মোঃ জয়নাল (২৪)।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে প্রাথমিক চিকিৎসা দিলে ট্রাক চালক জয়নালের অবস্থা আশংকাজনক হওয়ায় থাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান।

জানা গেছে, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ছেড়ে আসা লবণ বোঝায় ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক চালকের মুখের এক পাস থেতলে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান থানার ওসি মোঃ জসিম উদ্দিন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য...

সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...

রান্নাঘরে তেলাপোকা-ইঁদুরের মল, জামান হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর...

হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগা শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায়...