বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সাদপন্থী নেতা জিয়া বিন কাসেম চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলা সাদ পন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহতের মামলায় নগরীর ডবলমুরিং এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম জিয়া বিন কাশেম। তিনি মামলার ৬ নম্বর আসামি এবং তবলিগ জামাতের সাদ পন্থী হিসেবে পরিচিত। আজ শনিবার ডবলমুরিং থানা পুলিশের সহায়তায় টঙ্গী থানা পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টঙ্গী থানা পুলিশের টিম ডবলমুরিং এলাকা থেকে জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করেছে।

তিনি তাবলীগ জামাতের সাদ পন্থী হিসেবে পরিচিত বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে টঙ্গী থানা পুলিশ তাকে টঙ্গীতে নিয়ে গেছে। অভিযানে মামলার তদন্ত কর্মকর্তা নিজে হাজির ছিলেন বলেও জানান ওসি।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয় এবং বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমদের পক্ষে টঙ্গী থানায় ২৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...